পাবনা

ঈশ্বরদীতে সরদার স্পোর্টসকে পরাজিত করে বিয়াম একাডেমীর লালপুরের শিরোপা অর্জন

মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা: পাবনা জেলার ঈশ্বরদী বাজার সরদার স্পোর্টস বনাম নাটোর জেলার লালপুর বিয়াম একাডেমীর মধ্যে অনুষ্ঠিত একদিনের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে বিয়াম একাডেমী ১-০ গোলে সরদার স্পোটর্সকে পরাজিত করে শিরোপা অর্জন করেছে।

গতকাল শুক্রবার বিকেলে বাঘইল আমজাদ হোসেন স্মৃতি মাঠে বৃষ্টিভেজা দর্শক পরিপূর্ণ মাঠে টানটান উত্তেজনাপূর্ণ এ খেলার দ্বিতীয়ার্ধের পনেরো মিনিটের মাথায় রিয়াদ লালপুর বিয়াম একাডেমীর পক্ষে একমাত্র গোল দিয়ে বিজয় শিরোপা ও ম্যান অবদি ম্যাচ অর্জন করে।

এই বিভাগের আরও সংবাদ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধনী বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না। এসময় আব্দুস সালামের সভাপতিত্বে আলমগীর হোসেন, শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউপ সদস্য তাইজুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মামুনুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ