রাজধানী

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাজধানী ও আশপাশের বেশকিছু এলাকায় আজ শনিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সোনারগাঁও জনপদ রেলক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়া উত্তরা দুই নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ