রাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১১০৪ পিস ইয়াবা, ৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৭৮ গ্রাম ১৩০ পুরিয়া হেরোইন, ১১টি ইনজেকশন ও ৪৪ লিটার ৪০০ গ্রাম দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ