চিতলমারীতে স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ও ওয়ার্ড আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত


সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীর স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ও কলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া।
সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হুমায়ুন কবির খান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান খান আলী উদ্দীন, আওয়ামী লীগ নেতা সাইফ আল মামুন খান, ইদ্রিস আলী মোল্লা, মোজাফ্ফর হোসেন খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।





