রাজনীতি

বাসে আগুন তারা দিয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশের সামনেই বাসে আগুন দিয়ে, ভিডিও করে, মোটরসাইকেলে তারা চলে গেছে। শনিবার (২৯ জুলাই) জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন তিনি।

ফখরুল অভিযোগ করে বলেন, পুলিশ বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। অথচ বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করা হচ্ছে। কিন্তু কারা এ কাজ করছে তা সবাই জানে। সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি, তিন যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যান। পুলিশ এসময় আশপাশেই ছিল। বিএনপি সহিংস রাজনীতি চায় না বলে দাবি করেন মির্জা ফখরুল।

এই বিভাগের আরও সংবাদ

কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের বিষয়ে মহাসচিব বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

এই বিভাগের আরও সংবাদ