সাবেক এমপি তোফাজ্জল হোসেন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত


ছাদেকুল ইসলাম রুবেল: মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার আয়োজনে ৭ জুলাই শুক্রবার সন্ধ্যা হাসান আজিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুলার রহমান তোতা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বক্কর প্রধান,পলাশবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি সামিকুল ইসলাম লিপন, পলাশবাড়ী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রোফেসর ড: লতিফুর রহমান মানিক, থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, মোঃ আলীউল ইসলাম বাদল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তোফাজ্জল হোসেন এর জামাতা মোঃ সোহেল মিয়া।





