কেএমপি’র খুলনা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :গত ০৩ জুলাই সোমবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের সময় খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীনখানজাহান আলী রোডস্থ টুটপাড়া ভূতের গলি বাহাদুর লেনের ডাস্টবিনের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) মোঃ সেলিম আহম্মেদ ওরফে সামী(২৭), পিতা-মৃত: নয়াব আলী, সাং-হাজী মালেক কবরখানা গলি, থানা-লবণচরা, খুলনা মহানগরীকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ৪ জুলাই মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





