ঢাকা

ধামরাই পৌরসভার ৪৬২১টি পরিবার পেল ১০ কেজি করে চাউল

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৬২১ টি পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানণীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন-২০২৩) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ দিনে ধামরাই পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৩টি স্পটে ৪৬২১টি পরিবারকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ কেজি করে চাউল বিতরণ উদ্বোধন করেন এবং প্রত্যেক স্পট ঘুরে পরিদর্শন করেন ধামরাই পৌরসভার বার বার নির্বাচিত সফল মেয়র ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

চাউল বিতরণ কালে ধামরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ যার যার ওয়ার্ডে উপস্হিত থেকে মানণীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে পরিচালনা করে চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

চাউল পেয়ে ভুক্ত ভোগীরা খুবই খুশী।তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এবং ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয়ের জন্য দোয়া করেন এবং তাদের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ