দিনাজপুর

ঘোড়াঘাটে দুই দিন ব্যাপি পিজি ও নন-পিজি খামারীদের প্রশিক্ষণের সমাপনী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পিজি ও নন-পিজি খামারীদের নিয়ে দুই দিন ব্যাপি হাঁস-মুরগী খামার ব্যবস্থাপনা উত্তম চর্চা সংক্রান্ত এবং মাঠ প্রদশনী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সহযোগীতায় অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

এতে সমাপনী দিনে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বিপ্লব কুমার দের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফা পারভীন বন্যা, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রশিক্ষণে পিজি ও নন-পিজি ৪০ জন হাঁস-মুরগীর খামারী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে খামারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ