নেত্রকোনা

নেত্রকোণায় তৃণমূল পর্যায়ে নারীদের উদ্বুদ্ধকরন কর্মশালা উদ্বোধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ(১৮-০৬-২০২৩)b দুপুরে পৌর শহরের বড়বাজার এলাকায় সালতি রেস্টুরেন্টে কনভেশন হলরুমে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা এই কর্মশালার উদ্বোধন করেন পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান।

নেত্রকোণা জেলা মহিলা সংস্থার সভাপতি আমিরুন্নাহার খানম জবার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় মহিলা সংস্থার নির্বাহী সদস্য সালমা রহমান, মুর্শেদা সেলিম শিরিনসহ তৃণমূল পর্যায়ে নারী উদ্যাক্তারা আরো অনেকে।

এই বিভাগের আরও সংবাদ