দিনাজপুর

ঘোড়াঘাটে শিশু স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্মীয় নেতাদের নিয়ে শিশু স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার( ১৮ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সংস্থার ম্যানেজার রোলান্ড গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির।

আরও বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, জেমস্ তপন মন্ডল, মোঃ মামুনুর রশিদ, ষ্টেলা সরেন, ধর্মীয় নেতা মাসুদ রানা, নন্দন কুমার, রিমন হাঁসদা, রেভা. মিল্টন মল্লিক, মাও. মো. আবু হানিফ প্রমূখ। আলোচনা সভায় ৪০ জন ধর্মীয় নেতা অংশ নেয়।

এই বিভাগের আরও সংবাদ