ঘোড়াঘাটে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


মো. শফিকুল ইসলাম শফি ঘোড়াঘাট: দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ পালশা ইউনিয়ন শাখা আয়োজিত গোপালপুর শহীদ রশিদ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরীর সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালশা ইউপি চেয়ারম্যান মো. কবিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল , সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম , বুলাকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জালু, এ্যাডভোকেট মো. রবিউল ইসলাম প্রমূখ। কর্মী সমাবেশ প্রায় দুই হাজার নেতা কর্মী অংশ নেয়।





