মুন্সিগঞ্জ

শ্রীনগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের জমকালো ত্রি-বার্ষিক সম্মেলনটি মিলনমেলায় পরিণত হয়েছে।

গত শনিবার শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সকালে তৃণমূল থেকে শুরু করে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উৎসবমূখর পরিবেশে এই সম্মেলনে অংশ নেন। বাদ্য বাজনা নিয়ে বিভিন্ন রংয়ের টি-শার্ট ক্যাপ পরিধান করে হাতে ফেস্টুন-ব্যানার দলে দলে নেতাকর্মীরা সম্মেলনে জড়ো হতে থাকে। এতে স্টেডিয়াম এলাকা জনস্রোতে পরিণত হয়।স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে পুরো এলাকা। সম্মেলনস্থল ব্যাপক সাজসজ্জা করা হয়।

বিপুল পরিমাণ তোরণে এক বিশেষ পরিবেশের সৃষ্টি হয় প্রচীন জনপথ। নবীন প্রবীণ নেতা-কর্মীরা জড়ো হন এক কাতারে। বিশেষ দৃষ্টি কারে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা বেশীর কারণে।

বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠনিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণালকান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমেলি, ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, প্রধান বক্তা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান।

অনুষ্ঠিত সম্মেলনে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রথম অধিবেশনে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মো. ফয়সাল আহম্মেদ বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

সম্মেলনে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন আহমেদ, লৌহজং উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ সিকদার, জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, টংগীবাড়ি উপজেলা আওয়মী লীগের সভাপতি এসএম হাফিজ আল আসাদ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান চপল, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিমসত, জেলা পরিষদের সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার প্রমুখ। সম্মেলনে উপস্থাপনা করেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন।

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন হাজী মো. তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী ভোটে অংশ নেন। এতে শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাত সোয়া ১১ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ফলাফল ঘোষনা করেন।

এ সময় বিজয়ী মসিউর রহমান মামুনের নিকতম প্রতিদ্বন্দ্বি সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠুকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ