মুন্সিগঞ্জ

শ্রীনগরে রিকের উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার রাঢ়িখাল রিক সমৃদ্ধি কার্যালয়ের পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়। রাঢ়িখাল ইউনিয়ন রিকের সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহবাজ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর মো. আলতাফ হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউপি মহিলা সদস্য, প্যানেল চেয়ারম্যান নার্গিস আক্তার, এমআইএস কর্মকর্তা রাইসুল ইসলাম, রিকের স্বাস্থ্য কর্মকর্তা জিহাদ হোসাইন, শরীফুল ইসলাম, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা সুব্রত হাওলাদার, ব্রাক হিসাবরক্ষক আব্দুল আজিজ, ম্যানেজার মো. আসাদুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে রাঢ়িখাল ইউনিয়ন রিক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বালাশুর ও বৌ-বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রিক কার্যালয়ে এসে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ