দিনাজপুর
হিলিতে অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ


হিলি প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে দিনাজপুরের হিলিতে আদিবাসী এক অসহায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলেন হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলাবার সকালে ১০ টায় উপজেলার খাট্রামাধদপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া এলাকায় হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন এর নেতৃত্বে সকল নেতাকর্মীরা স্থানীয় আদিবাসী সারা টিগ্গার তারা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।
হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন বলেন, মোবাইলের মাধ্যমে খবর পাই ঘাসুরিয়া এলাকার এক আদিবাসি কৃষক অর্থ অভাবে ধান কাটতে পারছে না। এমন খবর পেয়ে আমরা ধান কাটার উদ্যোগ নেই। পারর্তীতে ওই কৃষকের ধান কেটে এবং ঢোলাই করে বাড়িতে পৌছে দেয়া হয়েছে।
দেশরত্ন শেখ হাসিনার নিদের্শে এবং কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এই ধান কাটা কর্মসুচী অব্যাহত থাকবে।





