দিনাজপুর

হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফএর মহাপরিচালক

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক ডক্টর এসএল থাউসেন।

আজ শুক্রবার বেলা ৩ টার দিকে সীমান্তে ২৮৫এস পিলার এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় দিনাজপুর সেক্টর কমান্ডার রাশেদ ইসলাম, জয়পুর ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল রফিক সহ উভয় দেশের স্থানীয় বিএসএফ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উভয় দেশের বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

দিনাজপুর সেক্টর কমান্ডার রাশেদ ইসলাম বলেন, আজকের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন। সীমান্ত নিয়ে উভয় দেশের মধ্যে কথা হয়েছে।

তিনি আরো বলেন, উভয় দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং বাংলা নববর্ষ উপলক্ষে তাঁদের আমরা মিষ্টি উপহার দিয়েছি। তিনারাও আমাদের মিষ্টি উপহার দিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ