দিনাজপুর

হিলিতে পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃনানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০ টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত¡র থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আবু সায়েম মিয়া এবং উপজেলা কর্মকর্তা সহ অনেকে ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ