রাজধানী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৪৬৬ পিস ইয়াবা, ১ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন ও ৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ