ঠাকুরগাঁও

পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরের চৌরঙ্গী রণহাট্রা মোড়ে পিকআপের ধাক্কায় ইব্রাহীম আলী (৪০) নামে এক ভ্যানচালক মারা গেছেন। ইব্রাহীম উপজেলার দামোল গ্রামের লোকমান আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার চৌরঙ্গী রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হবীব চৌধুরী দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানায়, ভ্যানচালক ইব্রাহিম আলী ভ্যান নিয়ে যাদুরাণী বাজারে যাচ্ছিল। ভ্যানটি চৌরঙ্গী রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পৌঁছলে রাণীশংকৈল থেকে আসা একটি পিকআপ তাকে জোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ইব্রাহীম মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। প্রতক্ষদর্শিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি পালিয়েছে। আমরা পিকআপটির খোঁজ নিচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ