রাজধানী

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩ মার্চ) ভোর ৬টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচের মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালক, পথচারী ও পুলিশ কর্মকর্তাদের ওপর একটি পিকআপ ভ্যান উঠে যায়। এতে অটোরিকশা চালক আকবরসহ (৪০) যাত্রাবাড়ী থানা থেকে সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা এসআই আজহারুল ও এসআই বাশার, পথচারী হাসান (৩৭) ও সোহেল (৩৫) আহত হোন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পথচারী হাসান।

মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যান চালক ও হেলপারকে আটকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহত আকবর ভোলা জেলার লালমোহন উপজেলার আবুল কালামের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী দক্ষিণ কুতুবখালি এলাকায় থাকতেন। হাসানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ