নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন টাংগাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ,নাগরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা গণ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





