মুন্সিগঞ্জ

শ্রীনগরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৫

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

এ সময় বাসের চালক পারিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। এর মধ্যে বিউটি বেগম (৫৫) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হন। সে মাদারীপুরের আব্দুল করিমের স্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুর গামী দ্রæতগতির বিআরটিসি বাসটি (ঢাকা মেট্রো ব-১৫৪৭৮৮) হাঁসাড়া এলাকায় আসলে সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে লেন থেকে সড়ক দ্বীপের রেলিং ভেঙ্গে সার্ভিস লেনে এসে পড়ে। এতে নারীসহ কয়েকজন যাত্রী আহত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত এক নারীকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, এ ঘটনায় চালক পালিয়ে যায়। বাসটি সরানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ