মুন্সিগঞ্জ

আব্দুল মুবিন রাজিম এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আব্দুল মুবিন রাজিম ঢাকার তেজগাঁও এলাকার ‘সরকারি বিজ্ঞান কলেজ’ থেকে এইচএসসি-২০২২ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

সে মুন্সীগঞ্জ জেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের বাসিন্দা এ্যাডভোকেট আব্দুল মঈম কমলের একমাত্র পুত্র ও কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল মাস্টারের নাতি।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার আব্দুল মুবিন রাজিম প্রকাশিত এইচএসসি’র ফলাফল জানতে পেরে আনন্দ প্রকাশ করেন। বিজ্ঞান বিভাগ থেকে এ সাফল্য অর্জন করায় পিতা-মাতা, দাদী, চাচা-চাচী, শিক্ষকসহ পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ