রাজনীতি

জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সোমবার বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল ৩টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকতা শামসুদ্দিন দিদার।

মহাসচিবের সঙ্গে থাকবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

এই বিভাগের আরও সংবাদ

জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে থাকবেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী,বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল সাধারণ সম্পাদক ব্যারিষ্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল।

এই বিভাগের আরও সংবাদ