মুন্সিগঞ্জ

শ্রীনগরে সাবেক ইউপি সদস্যকে জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে গুরুত্বপূর্ণ একটি সড়কে ঢালাই মেশিন, ইট, বালুসহ অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করার অপরাধে এক সাবেক ইউপি সদস্যকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আব্দুল সালাম। সে হাঁসাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

মঙ্গলবার দুপুরের দিকে আলমপুর মোল্লা মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, মোল্লা মার্কেটের কর্ণধার মো. সালাম গুরুত্বপূর্ণ সড়কটির ওই স্থানে যত্রতত্রভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে তার কাছ থেকে জরিমানার ১৫ হাজার টাকাআদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ