সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার সাভার উপজেলার গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবার নিয়ে চতুর্থ বারের মতো পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ই জানুয়ারি -২০২৩) পিঠা উৎসব -২০২৩ এর উদ্বোধন করেন বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্প নীতি নির্ধারনী গবেষণা এর নির্বাহী পরিচালক ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ফরিদা আক্তার।
এ’পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেন,রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ,কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারিস,বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান প্রধানগনও এ’সময় উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন এ’বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতো কম সময়ে এতো সুন্দর ভাবে পিঠা উৎসবের আয়োজন করেছে এর জন্য সকল শিক্ষার্থী ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এ’উৎসবে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। এ বিশ্ববিদ্যালয় দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।
পিঠা উৎসবের প্রধান অতিথি ফরিদা আক্তার বলেন শিক্ষার্থীরা পিঠার নাম ভুলে গিয়ে কেকের নাম জানে বেশি।শুধু পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ না থেকে দেশের সংস্কৃতি না জানলে শিক্ষিত হওয়া যাবে না। পরিবেশ ও কৃষকদের রক্ষা করা জরুরি। পিঠার সাথে পল্লী গীতি গানের সম্পর্ক রয়েছে। গণ বিশ্ববিদ্যালয় প্রথম এবং একমাত্র এই পিঠা উৎসব করে আসছে।মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশের সংস্কৃতি ঐতিহ্যকে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের।
পিঠা উৎসবের জন্য বেলুন,প্লাকার্ড আর ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।শিক্ষার্থীরা নানা নামের বাহারি নকশার মুখরোচক শতাধিক পদের পিঠা নিয়ে হাজির হন এ’পিঠা উৎসবে।পিঠা উৎসব জুড়ে ছিল পিঠা প্রদর্শনী, ঘুড়ি উৎসব,গ্রামীণ খেলাধুলা।
পিঠা উৎসব ও মেলায় মোট ২৫টি স্টলে বাহারি পিঠার পাশাপাশি চুড়ি,ফিতা গোলাপ ফুল সহ অন্যান্য সরঞ্জাম বিক্রি হয়। পিঠা উৎসব ও মেলার সেরা স্টল নির্বাচন ও পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে দেশের ঐতিহ্য বহন করে সে রকম গানের অনুষ্ঠান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





