মাগুরা

মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শতবর্ষী বড়লিয়ার মেলা ও উৎসব শুরু

মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট: মাগুরা জেলার মহম্মদপুরে শুরু হয়েছে শতবর্ষী গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে বৃহস্পতিবার (১২জানুয়ারি) বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষিন-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত হয়।

মেলার আনুষ্ঠানিকতা ২৮শে পৌষ হলেও তার আগে পিছে প্রায় পনের দিন ধরে চলে এই মেলার আমেজ। মানুষের মুখে মুখে চলমান রয়েছে এই মেলা খুলনা বিভাগের সর্ববৃহৎ। এ মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে বালিদিয়া, মহম্মদপুর ও রাজাপুর ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের মানুষ। এই মেলায় মাছ-মাংশ, মিষ্টির দোকানসহ ফার্ণিচার, বাঁশ, বেত ও মৃৎশিল্পিদের তৈরী নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।

এই বিভাগের আরও সংবাদ

একশ বছরেরও বেশী সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা, সাপ খেলা, নাগরদোলা, পুতুল নাচ, যাদু ও কমিডিয়ান শিল্পিদের উপস্থিতি। তবে শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ সব শ্রেনি পেশার মানুষের একটাই উদ্দেশ্য গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা। তাই দূর দূরান্ত থেকে আসা নানা শ্রেনিপেশার মানুষ মাঠের মধ্যে রাস্তার পাশে এক কাতারে সামিল হয়েছে দুচোঁখ ভরে ঐতিহ্যবাহী সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করে।

আর প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া আসে। দুপুর ২ ঘটিকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগমুহুর্তে ঘোড়ার মালিক, ফকির ও ছোয়ার ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যাস্ত। এরপর শুরু হয় কাঙ্খিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। শীতের বিকালে মিস্টি রোদে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে লাখও দর্শক। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।

মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু জানান, শত বছরের এই মেলা দেখতে আশে পাশের কয়েক জেলার লাখো মানুষের আগমন ঘটে এখানে। প্রশাসনসহ এলাকার সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে প্রতিবছরই মেলা শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ