রংপুর

রংপুরে জামায়াতের গণমিছিল, আটক ৯

রংপুর মহানগরীতে জামায়াতের গণমিছিল ছত্রভঙ্গ করে দিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর সিটিবাজার সংলগ্ন ভাঙ্গা মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, জুমার নামাজের পর নগরীর সুপার মার্কেট সংলগ্ন ভাঙ্গা মসজিদ এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় বেআইনি সমাবেশ ও মিছিল করার চেষ্টার অপরাধে ৯ নেতাকর্মীকে আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) আবু মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, যেহেতু তাদের মিছিল কিংবা সমাবেশের কোনো অনুমতি ছিল না এ কারণে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ