শীর্ষ নিউজ

জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১১ পুলিশ আহত, গ্রেপ্তার ৭

রাজধানীর পল্টন-মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতের কর্মীরা। এছাড়া মালিবাগ-মৌচাক এলাকায়ও মিছিল বের করে পুলিশের ওপর হামলা করেছে তারা। পুলিশ দলটির ১০-১৫ জনকে আটক করেছে। আর আহত হয়েছেন পুলিশের ১১জন সদস্য।

বিএনপির ঘোষিত ‘যুগপৎ কর্মসূচি’র গণমিছিলের সঙ্গে একাত্ম হয়ে শুক্রবার জামায়াতও ঢাকায় একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। পুলিশ বিএনপিকে এ কর্মসূচি পালনের অনুমতি দিলেও জামায়াত পায়নি। অনুমতি না থাকা সত্ত্বেও বিএনপির সঙ্গে গণমিছিল করতে গিয়ে সংঘাতে লিপ্ত হয়েছে জামায়াত। শুক্রবার জুমার নামাজের পর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে তারা। হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৭ জামায়াতকর্মীকে।

এই বিভাগের আরও সংবাদ

জুমার নামাজ শেষ হওয়ার পর একটি মিছিল আবুল হোটেলের সামনের রাস্তা হয়ে মৌচাকের দিকে যায়। পুলিশ তাদের বাধা দেয়। তবে এরপরও মিছিল চলতে থাকে। মিছিলটি মালিবাগ মোড়ে পৌঁছালে পুলিশ আবারও বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বের হন জামায়াতের একদল কর্মী।

জামায়াতের মিছিলের অনুমতি না থাকায় আগে থেকেই মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। আবুল হোটেলের সামনের মিছিলটি মালিবাগ মোড়ে গেলে বাধা দেয় পুলিশ। এতে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এছাড়া জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিচার্জ ও এয়ার গ্যাস-কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, রমনার এসি ও নিউমার্কেটের এসিসহ পুলিশের ১০-১২ জন সদস্য মিছিল থেকে হওয়া হামলায় আহত হয়েছেন। এছাড়া মিছিল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, জামায়াত-শিবিরের ব্যানারে এই মিছিলটি মালিবাগ মোড়ে আসে এবং পুলিশের ওপর অতর্কিত হামলা করে। পুলিশ তাদের ওপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. ফারুক হোসেন বলেন, মা‌লিবাগ-মৌচাক এলাকায় জামায়াতের নেতাকর্মী‌দের স‌ঙ্গে সংঘ‌র্ষে ১১জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তা‌দের রাজারবাগ পু‌লিশ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

এই বিভাগের আরও সংবাদ