রাজনীতি

কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
‘

আজ এক শোক বিবৃতিতে তিনি পরলোকগত পেলের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে) বৃহস্পতিবার রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এই বিভাগের আরও সংবাদ