রাজশাহী

পুঠিয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ার শিলমাড়িয়া ও ভালুকগাছি দুই ইউনিয়নের আ’লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী চেয়ারম্যানরা হলেন, শিলমাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা) প্রতিকে পুনরায় নির্বাচিত হয়েছেন এবং ভালুকগাছি ইউনিয়নের (নৌকা) প্রতিকে জিল্লুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিলমাড়িয়া ইউনিয়নের সাজ্জাদ হোসেন মুকুল নৌকা প্রতিক নিয়ে ১২ হাজার ৯শ ৭৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হায়াত চশমা প্রতিকে ভোট পেয়েছেন পেয়েছেন ৬ হাজার ৩’শ ৪৯ ভোট।

এই বিভাগের আরও সংবাদ

ভালুকগাছি ইউনিয়নের জিল্লুর রহমান নৌকা প্রতিকে ৯ হাজার ৯’শ ৯৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী একরামুল হক আনারস প্রতিকে ভোট পেয়েছেন ৫ হাজার ২’শ ৭৬ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এই দুই ইউনিয়নের সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

এই বিভাগের আরও সংবাদ