রাজনীতি

দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে: ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন

অন্যায় ও জুলুমে নিমজ্জিত দেশে শান্তি ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই। আর সুশাসন প্রতিষ্ঠা করতে একদল যোগ্য, দক্ষ, কল্যাণকামী ও জানবাজ নেতৃত্ব গড়ে তুলতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানাধীন ৬ নং ওয়ার্ডে আয়োজিত দাওয়াতী সভায় সংগঠনের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন (পরশ) উপরোক্ত কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের সকল আন্দোলন, সংগ্রাম ও পটপরিবর্তনের পেছনে যোগ্য নেতৃত্বের ভূমিকা রয়েছে। যোগ্য ও দক্ষ নেতৃত্বের দ্বারা টেকসই ও দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে সৎ ও খোদা ভীরু ব্যক্তিদেরকে যোগ্য ও দক্ষ নেতৃত্বের গুণাবলীতে তৈরী করার কাজ করে যাচ্ছে।

৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দাওয়াতী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সেক্রেটারী মোঃ উমর ফারুক।

সভায় ওয়ার্ড নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ