রাজশাহী

পুঠিয়ায় বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যবসায়ী আটক

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ২টি বিদেশী পিস্তলসহ আল আমিন (২৪) নামে একজনকে আটক করেছেন র‍্যাব। আটককৃত আল আমিন চারঘাট উপজেলার চকমোক্তারপুর সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। শুক্রবার রাত ৮টার সময় পুঠিয়া উপজেলার সাধুরমোড় নামক এলাকায় থেকে আটক করা হয়।

র‍্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঘটনাস্থলে অবস্থান করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় আল আমিন র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তল্লাসী করা হলে তার নিকট ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৪টি গুলি উদ্ধার করা হয়। পরে ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন

এই বিভাগের আরও সংবাদ