রাজশাহী

পুঠিয়াতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করলেন আলোর মিছিল সেবা ফাউন্ডেশন

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর উদ্দোগে এবং রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক নাটোর ইউনিট এর সহযোগীতায় সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ নাজমুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ ফারুক হোসেন আরোও উপস্থিত ছিলেন সংগঠন এর সহ সভাপতি মোঃ জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ স্বাধীন হোসেন, সদস্য বুলবুল, সেলিম, মইমুর,ফরিদুল, শ্রাবণী খাতুন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

ক্যাম্পেইন এ ২০০ জন এর রক্তের গ্রুপ নির্নয় ও ৭১জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য ২০১০ সাল থেকে বিভিন্ন মানবিক সেবা দিয়ে যাচ্ছেন উক্ত সংগঠন টি।

এই বিভাগের আরও সংবাদ