দিনাজপুর

বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

হিলি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার বেলা ১২ টায় হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে এই মিষ্টি বিনিময় করা হয়। বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন ভারত হিলি বিএসএফ’র ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্রের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

এই বিভাগের আরও সংবাদ

এপরপর বিএসএফ’র ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্র বিজিবির ক্যাম্প কমান্ডার মাহাবুব হোসেনের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে কুশল বিনিময় করেন। এসময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির ক্যাম্প কমান্ডার মাহাবুব রহাসেন বলেন, বিভিন্ন দিবসে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে সৌদার্হপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই মিষ্টি মিনিময় করা হয়। তারই অংশ হিসেবে আজকের এই মিষ্টি মিনিময় করা হলো।

এই বিভাগের আরও সংবাদ