গাইবান্ধা

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার মাটেরহাট -সাকোয়া নামক স্থানে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে, স্বামী স্ত্রীসহ ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে ও ১ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যাক্ষদর্শীরা জানাযায় ১৫ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি গাইবান্ধা শহর থেকে ছেরে এসে পলাশবাড়ী সাকোয়া মাঝি পাড়া নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে আসা শানে খোদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে তিন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়।

এই বিভাগের আরও সংবাদ

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) শাকিল মিয়া (৩৫) ও রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের অটোরিকশা চালক নুরুল ইসলাম (৫০)।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও সংবাদ