গাইবান্ধা

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকালে পলাশবাড়ী পৌর এলাকার সিএমবি অফিসের পাশে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এই বিভাগের আরও সংবাদ

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সহ সভাপতি সাইফুল্যার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিতসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসন,থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তাগণ ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের,মহান মুক্তিযুদ্ধের বীরশহীদগণ,জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।

এই বিভাগের আরও সংবাদ