দিনাজপুর

খানাসামায় জয়িতাদের ক্রেস্ট, সনদ, ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান

চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতাদের ক্রেস্ট, সনদপত্র, ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কাজলী খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পল্লবী সোম, সফল জননী নারী ভারতী রাণী রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ছালমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী আছিয়া খাতুন জয়িতাকে ক্রেস্ট, সনদপত্র, ফুল ও উপহার প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন ভার্চুয়ালী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, এসিল্যান্ড মারুফ হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ