গাইবান্ধা

গাইবান্ধায় শিক্ষানবীশ আইনজীবির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় লুনা আক্তার (২৯) নামে শিক্ষানবীশ এক আইনজীবির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের শাপলা মিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লুনা শাপলা মিল এলাকার মিলন মিয়ার স্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানান, পারিবারিক কলোহের জের ধরে সন্ধ্যার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লুনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ