গাইবান্ধা

পলাশবাড়ীতে বাঁশঝাড়ে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাঁশঝাড় থেকে বাবু মিয়া (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বাবু ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি, তদন্ত) দীবাকর অধিকারি জানান, সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাবু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ