রাজশাহী

পুঠিয়ায় মঞ্চ ভাংচুর, বিএনপি নেতা গ্রেফতার

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে বিএনপির সমাবেশ মঞ্চ ভাংচুর করেছে যুবলীগ নেতাকর্মীরা। ওই স্থানে রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে প্রস্তুতি সমাবেশের আয়োজন করেছিল পুঠিয়া উপজেলা বিএনপি।

সোমবার বিকাল তিনটার দিকে এই মঞ্চটি ভাংচুর করা হয় বলে জানায় স্থানীয় বিএনপি। এসময় বিএনপি সমর্থক ব্যবসায়ী মামুনুর রশীদকে মারপিট করা হয়। প্রস্তুতি সমাবেশে জননেতা সাবেক এমপি নাদিম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে সমাবেশ স্থল থেকে বিএনপি নেতা খোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গতকাল ১৬ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শিলমাড়ীয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে স্থানীয় বিএনপির সমাবেশের আয়োজন করেছিল। একই জায়গায় যুবলীগ নেতাকর্মীরা মিছিল করেছে। তবে বিএনপির কোনো নেতাকর্মী কেউ এখানে আসেনি।

এই বিভাগের আরও সংবাদ