রাজশাহী

মোহনপুরে আর্জেন্টিনার ২৫০ গজ লম্বা পতাকা নিয়ে আনন্দ উল্লাস

রিপন আলী,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুরে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ২৫০ গজ দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানিয়েছে সমর্থকরা ।

জাহানাবাদ বাজারে গ্রামীণ সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করেন সমর্থকেরা। সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির স্লোগান। পরে র‍্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে আর্জেন্টিনার ২৫০ গজ দৈর্ঘ্যের পতাকা টাঙিয়ে দেয়। জানা গেছে, কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে এরই মধ্যে প্রিয় দলগুলো নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে আনন্দ উন্মাদনা। শহরে, গ্রামে, পথে ঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা।

এই বিভাগের আরও সংবাদ

এরই অংশ হিসেবে মোহনপুরে ২৫০ গজ দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানানো হয়েছে। লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে ভালোবেসে এই পতাকা বানানো হয়েছে বলে জানিয়েছে সমর্থকরা।আর্জেন্টিনার সমর্থক ইউনিয়ন যুবলীগ ​সাধারন সম্পাদক জুয়েল রানা বলেন, প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে এ পতাকা বানানো হয়েছে।

এক ব্রাজিল সমর্থক মো: আহসান হাবিব নয়ন বলেন, গ্রামের যুবকরা আর্জেন্টিনাকে ভালোবেসে যে কাজ করছে, তা প্রশংসনীয়। জাহানাবাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, আর্জেন্টিনার সমর্থকরা ২৫০ গজ দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন তাদের এ ভালোবাসাকে সাধুবাদ জানাই।

এই বিভাগের আরও সংবাদ