রাজশাহী

পুঠিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী মোক্তার আলী (৩৫) কে গ্রেফতার করেছেন পুলিশ। সে পুঠিয়া সদর ইউনিয়নের আফসার খাঁ ওরফে পচন খাঁ’র ছেলে। সে পুলিশের তালিকা ভুক্ত একজন মাদক ব্যাবসায়ী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে তার বাড়ির সামনে মাদক বিক্রির সময় ২০ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়। ২০১৮ সালে অক্টোবর মাসে তানোর থানায় দুই হাজার পিচ ইয়াবা সব আটক হয়েছিল।

এই বিভাগের আরও সংবাদ

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মোক্তারকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। তাকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ