মুন্সিগঞ্জ

শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

আলিফুল ইসলাম শ্যামল: “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” শ্লোলগানকে সামনে রেখে, মুন্সীগঞ্জের শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

মঙ্গলবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

এই বিভাগের আরও সংবাদ

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শাহে আলম ও অন্যান্য সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৭ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২’র সমাপ্তি হবে।

এই বিভাগের আরও সংবাদ