Uncategorized

রাজারহাটের ৫ জুয়াড়ি ও ১মাদক ব্যবসায়ি গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট ৫জুয়াড়ি ও ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়,শনিবার রাতে উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের ভীমশর্মা গ্রামের কোটেশ্বর মন্দিরের সন্নিকটে জুয়া খেলার সময় তাপস চন্দ্র (৩৭) হযরত আলী (৩৭) স্বপন (৩৫) মমিনুল (৩৫) এবং বাবলু (৩০) নামের ৫জুয়াড়িকে খেলার উপকরণ সহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৬হাজার ৪৪০টাকা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার খুলিয়াতারী গ্রামে ১০পিস ইয়াবা নিয়ে অটো রিক্সায় যাতায়াতের সময় নুর হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়িকে অটো রিক্সা সহ গ্রেফতার করেছে পুলিশ। নুর হোসেন উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র বলে জানা গেছে।

রাজারহাট থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান,এঘটনায় রাজারহাট থানায় জুয়া ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ