জাতীয়

শুরু হয়েছে শীতের আমেজ

ঢাকাসহ উত্তরের জেলাগুলোতে এরইমধ্যে শীতের আমেজ পাওয়া গেলেও অন্যান্য অঞ্চলে এখনও সেভাবে শীতের আমেজ নেই। তবে ১৫ নভেম্বরের পর থেকে সারা দেশে শীতের আমেজ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।

তরিফুল নেওয়াজ কবীর জানান, নভেম্বরের ১৫ তারিখের পর থেকেই সারা দেশে শীতের আবহাওয়া বিরাজ করবে। তবে দেশের উত্তরাঞ্চলে শীত শুরু হয়ে গেছে। উত্তরের তাপমাত্রাও ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকছে। উত্তরের জনপদে শীত শুরু হলেও সমগ্র দেশে শীত শুরু হয়েছে সেটা বলা যাবে না।

তিনি বলেন, তেঁতুলিয়াতে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাবে না বলে জানান তিনি।’

তরিফুল নেওয়াজ কবীর আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের উত্তরের দিকে শীতের প্রকোপটা একটু বেশি। এজন্য দেশের উত্তরে তাপমাত্রাও কম।’

এই বিভাগের আরও সংবাদ