Uncategorized

ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে নতুন করে আরও ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্যাকেজটির ঘোষণা দিয়েছে পেন্টাগন। খবর এএফপির।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্যাকেজের মধ্যে রয়েছে হিমার্স প্রিসিশন রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের ১৫৫ মিমি আর্টিলারি রাউন্ড, অ্যান্টি-আরমার সিস্টেম, ছোট অস্ত্র গোলাবারুদ এবং চারটি স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্টেনা।

এই বিভাগের আরও সংবাদ

তিনি অরও বলেন, ‘আমরা ইউক্রেনীয় অবকাঠামো এবং বৈদ্যুতিক গ্রিডগুলোকে রাশিয়ার লক্ষ্যবস্তু হতে দেখছি এবং এই অ্যান্টেনাগুলো একটি গুরুত্বপূর্ণ সময়ে মাটিতে অতিরিক্ত ক্ষমতা প্রদান করে যখন ইউক্রেনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলো অবশ্য ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির প্রদত্ত স্টারলিংক পরিষেবার বিকল্প হিসেবে দেওয়া হচ্ছে না। স্টারলিঙ্কে অ্যাক্সেসের ক্ষেত্রে তাদের কিছুই করার নেই।’

ইউক্রেনে যুদ্ধের পুরোটা সময়ই স্যাটেলাইট সেবা দিয়ে এসেছে ইলন মাস্কের স্টারলিঙ্ক।

মাস্ক চলতি মাসের শুরুতে বলেছিলেন, স্পেসএক্স অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনে প্রদত্ত স্টারলিঙ্কের পেছনে অর্থায়ন চালিয়ে যেতে পারবে না। কিন্তু এই পরিষেবাটি আবার তাদের জন্য এই মুহুর্তে খুবই গুরুত্বপূর্ণ কেননা এটি কিয়েভের বাহিনীকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্ষমতা প্রদান করছে। অথচ এই পরিষেবা ঘিরেই এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মাসের শুরুতে এসব বললেও এখন আবার ঠিক উল্টো কথা বলছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। তিনি বলেছেন, স্টারলিঙ্কের লস হলেও স্পেসএক্স অর্থ প্রদান অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ সহায়তা প্যাকেজটি ২০২১ সালের শুরু থেকে ইউক্রেনের জন্য ওয়াশিংটনের মোট নিরাপত্তা সহায়তা প্রতিশ্রুতির ১৮.৫ বিলিয়ন ডলারের বেশি। রাশিয়া ফেব্রুয়ারিতে আক্রমণ করার পর থেকে প্রায় ১৮ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে দেশটি।

এই বিভাগের আরও সংবাদ