গাইবান্ধা
গাইবান্ধায় হেরোইনসহ নারী কারবারি আটক


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইনসহ সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মাদক কারবারি আতাউল রহমানের স্ত্রী।
ওই নারী মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ। তিনি বলেন, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দল গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানে থানা পুলিশও তাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে আড়াই লাখ টাকা মূল্যের হেরোইনসহ সেলিনা বেগমকে আটক করা হয়। এসময় তার স্বামী আতাউল রহমান অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। সেলিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





