বাগেরহাট

চিতলমারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সাগর মন্ডল,চিতলমারী ( বাগেরহাট) প্রতিনিধিঃ “নির্ভুল জন্ম – মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই ¯েøাগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

সভায় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান,যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন,সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ, ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া, আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ