পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রলারডুবি: মৃত্যু বেড়ে ২৪

পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। চলছে উদ্ধারকাজ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে করতোয়া নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মো. জহুরুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে নৌকায় মাড়েয়ার আউলিয়া ঘাট এলাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নেয়ার পথে আটজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ